বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম : :
শিরোনাম : :
উৎসবমুখোর পরিবেশে সিংগাইরে কাংশা প্রিমিয়ারলীগের শর্টপিচ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জ–২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মান্নানের মনোনয়নপত্র দাখিল মানিকগঞ্জ–২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন শান্ত সিংগাইরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী শরীফ হোসাইন সিংগাইর উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় মানিকগঞ্জ টিআরইউ’র সভাপতি খোরশেদ, সাধারণ সম্পাদক লিটন গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সিংগাইরে হেযবুত তাওহীদের ফিতনা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা

সিংগাইরে গলায় ফাঁস দিয়ে কিশোরের মৃত্যু

Reporter Name / ১১৫ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মোবারক হোসেন (১৮) নামের এক কিশোরের গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার জামির্তা ইউনিয়নের বিনাডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন বিনাডাঙ্গি গ্রামের মো. বাদশা মিয়ার বড় ছেলে। মৃত মোবারক হোসেন দুই ভাই ও এক বোন ছিল । মোবারক হোসেন পেশায় ট্রাকের লেবার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মৃত মোবারকের ছোট বোন ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেলে, তাহার ডাক চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। পরে তার বাবা বাদশা মিয়া গলায় প্যাঁচানো রশি কেটে তাকে নিচে নামান। এ সময় পরিবারের কান্নার ঢল নেমে যায়।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ ঘটনাস্থলে আসেন। মোবারকের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেওএম.তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর