বিশেষ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে পরপর দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সিংগাইর থানার এএসআই মো: শরীফ হোসাইন। গত ১৬ সেপ্টেম্বর মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে পুলিশ সুপার মোসা: ইয়াসমিন খাতুনের হাত থেকে তিনি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। এর আগে গত জুলাই মাসেও একই কৃতিত্বের জন্য তিনি জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়ে পুলিশ সুপারের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেছিলেন।
দুই মাস ধারাবাহিকভাবে এ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে এএসআই শরীফ হোসাইন জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ সফলতায় সিংগাইর থানা পুলিশসহ জেলা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও অনুপ্রেরণার সঞ্চার হয়েছে।
মানিকগঞ্জ জেলা পুলিশ আশা প্রকাশ করেছে, এএসআই শরীফ হোসাইনের নিষ্ঠা, কর্মদক্ষতা ও আন্তরিকতা অন্যান্য পুলিশ কর্মকর্তাদের জন্য অনুকরণীয় হয়ে উঠবে।
এএসআই মো: শরীফ হোসাইন বলেন,
“আমি এই স্বীকৃতি পাওয়ায় খুবই আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি। পুলিশের দায়িত্ব পালন কোনো ব্যক্তিগত অর্জন নয়, এটি একটি টিমওয়ার্ক। আমার সহকর্মীদের সহযোগিতা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনাই আমাকে এই সাফল্যের পথে এগিয়ে দিয়েছে। আমি চেষ্টা করব ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে মানুষের সেবা করতে এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখতে।”