বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম : :
শিরোনাম : :
উৎসবমুখোর পরিবেশে সিংগাইরে কাংশা প্রিমিয়ারলীগের শর্টপিচ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জ–২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মান্নানের মনোনয়নপত্র দাখিল মানিকগঞ্জ–২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন শান্ত সিংগাইরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী শরীফ হোসাইন সিংগাইর উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় মানিকগঞ্জ টিআরইউ’র সভাপতি খোরশেদ, সাধারণ সম্পাদক লিটন গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সিংগাইরে হেযবুত তাওহীদের ফিতনা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা

সিংগাইরে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, অর্ধকোটি টাকার মালামাল লুট

Reporter Name / ১২৬ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা নগদ প্রায় ১৭ লাখ টাকা এবং ২২ ভরির বেশি স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

শনিবার (১৯ জুলাই) সকালে সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ভাউদি পাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী কফিল উদ্দিন সিংগাইর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী কফিল উদ্দিন সম্প্রতি প্রবাস জীবন শেষ করে দেশে ফিরেছেন। এরপর তিনি জমি কেনাবেচা এবং একটি মোটরসাইকেলের শোরুম খুলে ব্যবসা শুরু করেন। ব্যবসার কাজেই বাসায় বড় অঙ্কের নগদ টাকা রাখা ছিল।

ঘটনার বর্ণনা দিয়ে কফিল উদ্দিন বলেন, “দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে জমির ব্যবসা ও মোটরসাইকেলের শোরুম দিয়েছি। ঘটনার রাতে আমরা পরিবারের সবাই সাভারের একটি হাসপাতালে ছিলাম। এই সুযোগে সংঘবদ্ধ চোরেরা বাড়ির গেট ও ঘরের দরজার তালা কেটে ভেতরে ঢোকে। তারা আলমারি ও শোকেস ভেঙে সবকিছু তছনছ করে ফেলে। জমি ব্যবসার নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা এবং ২২ ভরিরও বেশি স্বর্ণালংকার নিয়ে যায় তারা। আমরা দ্রুত পুলিশকে বিষয়টি জানিয়েছি।”

ভুক্তভোগীর দাবি অনুযায়ী, লুট হওয়া ২২ ভরি স্বর্ণালংকারের বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ৩৫ লাখ টাকা। সব মিলিয়ে নগদ টাকা ও স্বর্ণসহ মোট ৫২ লাখ টাকারও বেশি মূল্যের মালামাল খোয়া গেছে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, “চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর