বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম : :
শিরোনাম : :
উৎসবমুখোর পরিবেশে সিংগাইরে কাংশা প্রিমিয়ারলীগের শর্টপিচ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জ–২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মান্নানের মনোনয়নপত্র দাখিল মানিকগঞ্জ–২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন শান্ত সিংগাইরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী শরীফ হোসাইন সিংগাইর উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় মানিকগঞ্জ টিআরইউ’র সভাপতি খোরশেদ, সাধারণ সম্পাদক লিটন গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সিংগাইরে হেযবুত তাওহীদের ফিতনা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা

সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ২৪৫ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ফুটপাত দখল করে দোকান বসানো এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় দোকানগুলোকে জরিমানা করা হয়।

এদিন ব্যবসায়ী আফজালকে ২ হাজার, জহিরুলকে ১ হাজার, ফজলুল হককে ১ হাজার, দুলালকে ২ হাজার, মামুনকে ১ হাজার এবং কামরুল হাসানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানা পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, “জনস্বার্থে ও শৃঙ্খলা বজায় রাখতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত জনগণের চলাচলের জন্য, এটি ব্যক্তিগত ব্যবসার জন্য নয়। কেউ নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই সিংগাইর পৌর এলাকা হোক শৃঙ্খলাপূর্ণ ও নাগরিকবান্ধব পৌর শহর।”

 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর