বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম : :
শিরোনাম : :
উৎসবমুখোর পরিবেশে সিংগাইরে কাংশা প্রিমিয়ারলীগের শর্টপিচ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জ–২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মান্নানের মনোনয়নপত্র দাখিল মানিকগঞ্জ–২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন শান্ত সিংগাইরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী শরীফ হোসাইন সিংগাইর উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় মানিকগঞ্জ টিআরইউ’র সভাপতি খোরশেদ, সাধারণ সম্পাদক লিটন গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সিংগাইরে হেযবুত তাওহীদের ফিতনা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ–২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন শান্ত

Reporter Name / ১৫৯ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–২ (সিংগাইর, হরিরামপুর সদর আংশিক ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত মনোনয়নপত্র দাখিল করেছেন। শান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য।
আজ রোববার সকালে তিনি সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খায়রুন্নাহারের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাহিদ হোসেন, সহকারী উপজেলা নির্বাচন অফিসার, মোঃ রবিউল ইসলাম।

এদিন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপিরর সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ন সম্পাদক রিয়াজুল ইসলাম, চান্দহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তানভির সরদার ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র ছেলে শায়ান আরমেন খান উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত সাংবাদিকদের বলেন, “মানিকগঞ্জ–২ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচন সুষ্ঠু হলে তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

 

 

 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর