বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম : :
শিরোনাম : :
উৎসবমুখোর পরিবেশে সিংগাইরে কাংশা প্রিমিয়ারলীগের শর্টপিচ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জ–২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মান্নানের মনোনয়নপত্র দাখিল মানিকগঞ্জ–২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন শান্ত সিংগাইরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী শরীফ হোসাইন সিংগাইর উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় মানিকগঞ্জ টিআরইউ’র সভাপতি খোরশেদ, সাধারণ সম্পাদক লিটন গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সিংগাইরে হেযবুত তাওহীদের ফিতনা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা

সিঙ্গাইরে শিক্ষার্থীকে কু-প্রস্তাবের অভিযোগ শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

Reporter Name / ১১৬ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার এক সরকারি শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক গত ১৫ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন।

উপজেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আব্দুল্লাহ বিন শফিককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

অভিযোগ ও শিক্ষার্থীর পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ছাত্রীটি সিঙ্গাইরের একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ছাত্রীর মোবাইল নম্বরে ও ফেসবুক মেসেঞ্জারে নানা সময় আপত্তিকর বার্তা ও কু-প্রস্তাব পাঠান। পরে শিক্ষার্থী ঘটনাটি তার অভিভাবকদের জানান।

শিক্ষার্থীর মা বলেন, “একজন সরকারি কর্মকর্তা হয়ে এমন অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আমার মেয়ের মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়েছে। সে এখন চরম ভীত ও হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছে। আমরা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

অভিযুক্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, সেটা সত্য না মিথ্যা তা বলব না। তবে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে।” পরে তিনি একাধিকবার এই প্রতিবেদকের কাছে অনুরোধ করেন যেন এ বিষয়ে সংবাদ প্রকাশ না করা হয়।

সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি)-কে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর