বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম : :
শিরোনাম : :
উৎসবমুখোর পরিবেশে সিংগাইরে কাংশা প্রিমিয়ারলীগের শর্টপিচ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জ–২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মান্নানের মনোনয়নপত্র দাখিল মানিকগঞ্জ–২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন শান্ত সিংগাইরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী শরীফ হোসাইন সিংগাইর উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় মানিকগঞ্জ টিআরইউ’র সভাপতি খোরশেদ, সাধারণ সম্পাদক লিটন গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সিংগাইরে হেযবুত তাওহীদের ফিতনা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

Reporter Name / ১৯১ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

 

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী ও তাঁর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকার কবি মহিদুর রহমান সড়কের একটি বাসা থেকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তিরা হলো মালয়েশিয়াপ্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭), আলভী (৭) ও সায়মা আক্তার (২)।
পুলিশ জানায়, লাশের পাশে বিষের ট্যাবলেট (অ্যালুমিনিয়াম ফসফাইট) পাওয়া গেছে।
প্রতিবেশী আলমগীর হোসেন জানান, আজ সকালে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য ওই নারীর বাসার দরজার কড়া নাড়লে কোনো সাড়াশব্দ পাননি। পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি পুলিশের সেবা নম্বর ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে, রুমের বিছানার ওপর মা শিখা আক্তারের লাশ। আর খাটের নিচে মেঝেতে নিথর পড়ে রয়েছে দুই শিশু।

প্রবাসী শাহীনের মামা আমান আনসারী জানান, শাহীন দেশে থাকতে হ্যালোবাইক চালাতেন। এক মাস আগে তিনি মালয়েশিয়া যান। শিখা আক্তার ছিলেন শাহীনের দ্বিতীয় স্ত্রী। মৃত দুই সন্তানের মধ্যে পুত্র আলভী আগের ঘরের সন্তান আর মেয়ে সায়মা এ ঘরের সন্তান।
সদর থানার এসআই তরিকুল ইসলাম জানান, প্রবাসী শাহীনের সঙ্গে তাঁর স্ত্রীর দাম্পত্যকলহ চলছিল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর