সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়নটিতে মোট ৬টি প্রকল্প হাতে নেওয়া হয়। এই প্রকল্পগুলোর প্রতিটির জন্য প্রায় ২ লাখ টাকা করে মোট বরাদ্দ ছিল প্রায় ১২ লাখ টাকা।
তবে স্থানীয়দের অভিযোগ, এসব প্রকল্পের কোনোটিরই কাজ দৃশ্যমান নয়। এলাকাবাসীর দাবি, কোথাও সাইনবোর্ড না টাঙিয়ে, আবার কোথাও সামান্য মাটি ফেলা বা গর্ত ভরাটের নামে প্রকল্পের পুরো অর্থ আত্মসাৎ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, “প্রকল্পের নামে টাকা বরাদ্দ হলেও আমরা কোনো কাজই চোখে দেখি না। এটা স্পষ্ট অনিয়ম। আমরা দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”