বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম : :
শিরোনাম : :
উৎসবমুখোর পরিবেশে সিংগাইরে কাংশা প্রিমিয়ারলীগের শর্টপিচ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জ–২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মান্নানের মনোনয়নপত্র দাখিল মানিকগঞ্জ–২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন শান্ত সিংগাইরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী শরীফ হোসাইন সিংগাইর উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় মানিকগঞ্জ টিআরইউ’র সভাপতি খোরশেদ, সাধারণ সম্পাদক লিটন গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সিংগাইরে হেযবুত তাওহীদের ফিতনা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ–২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মান্নানের মনোনয়নপত্র দাখিল

Reporter Name / ১৪২ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 0; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 315.21033; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 29;

 

নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–২ আসনে (সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর আংশিক) জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খায়রুন্নাহারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় সিংগাইর উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদ হোসেন, সহকারী নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলকালে এস এম আব্দুল মান্নানের সঙ্গে ছিলেন তাঁর নির্বাচনী প্রস্তাবকারী ও হরিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. বিল্লাল হোসেন খান, সমর্থনকারী ও সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এস এম আব্দুল মান্নানের বড় ছেলে সৈয়দ ফরিদ হোসেন, ছোট ছেলে সৈয়দ ফয়সাল হুসেন, ছোট ভাই সৈয়দ আব্দুল বাতেন (বাবুল), ভাতিজা বেলায়াত হোসেন জাহাঙ্গীরসহ জাতীয় পার্টির ছাত্র সমাজ, যুবসংহতি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এস এম আব্দুল মান্নান বলেন, “মানিকগঞ্জ–২ আসনের জনগণের উন্নয়ন ও কল্যাণে আমি অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও করতে চাই। জাতীয় পার্টির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এই এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার লক্ষ্য।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর